Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

অস্ট্রিয়ায় আন্তর্জাতিক পরমানু কর্মশালায় ঈশ্বরদীর ইউএনও সুবির কুমার দাস

ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধিঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উদ্যোগে আয়োজিত একটি আন্তর্জাতিক কর্মশালায় অংশ নিতে অস্ট্রিয়ার পথে পাড়ি জমিয়েছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ। তিনি আগামী রোববার ১ জুন তার কর্মস্থলে যোগ দেবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার ভুমি শাহাদাত হোসেন খান। ‎ ‎তিনি ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর প্রধান কার্যালয়ে ২৬ থেকে ৩০ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সেমিনারে পরমাণু শক্তি শীর্ষক সম্মেলনে অংশ নিচ্ছেন। ‎
‎এই সফরে পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামও তাঁর সঙ্গে রয়েছেন। কর্মশালার কার্যক্রম শেষ করে তাঁরা আগামী ১ জুন দেশে ফেরার কথা রয়েছে। ‎ ‎প্রসঙ্গত, রাশিয়ার কারিগরি ও অর্থনৈতিক সহায়তায় রূপপুরে গড়ে উঠছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটিতে দুটি ইউনিট থাকছে, যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা হবে ২,৪০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটে ব্যবহার করা হচ্ছে তৃতীয় প্রজন্মের উন্নত রুশ ভিভিইআর–১২০০ রিয়্যাক্টর, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।

Post a Comment

0 Comments