ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদীতে জিডি কৃত মিথ্যা চেক জালিয়াতি মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মোহাম্মদ তরিকুল ইসলাম পিতা কুতুব উদ্দিন আহমেদ সাং মশুড়িয়া পাড়া ৪ নং ওয়ার্ড ঈশ্বরদী পাবনা। লিখিত বক্তব্যে তরিকুল বলেন, ঢাকার মতিঝিলে কারমো ফোম এন্ড এ্যডহেসিড ইন্ডাস্ট্রিস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে ২০১৩ সালের মার্চ মাসের ৩ তারিখে এরিয়া ম্যানেজার হিসেবে চাকুরিতে যোগদান করি। পরবর্তীতে পদোন্নতি হইয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে থাকি। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে কোম্পানির অডিট শেষে মার্কেটে ৩ লাখ ৪৮ হাজার ৩১০ টাকা পাওনা ছিল । পক্ষান্তরে আমি কোম্পানির কাছে ৫ লক্ষ ১২ হাজার ১৫২ টাকা পাওনা আছি।

উল্লেখিত বিষয় নিয়ে কোম্পানির এমডি চেয়ারম্যান মফিজুর রহমান বাবুল, ডিরেক্টর মোহম্মদ আওলাদ হোসেন তুহিন, ভ্রাম্যমান বিভাগ মোহাম্মদ ওমর চিশতী, হিসাব রক্ষক ইয়াসিন মাসুদ, ঐদিন সন্ধ্যা ছয়টায় অফিসে উপস্থিত থেকে সিকিউরিটি হিসাবে আমার কাছ থেকে ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক আমার পূবালী ব্যাংক বংশাল শাখার একখানি সেভিংস একাউন্টের ব্লাইংচেক যার নাম্বার এসবি ২৫/বি২৪১২০০৯ এবং একটি চুক্তিপত্রে স্বাক্ষর নেয়।এরপর থেকে আমি কোম্পানিতে গেলে আমার কোন হাজিরা গ্রহণ করে না। কোন বেতন প্রদান করে না। এবং আমাকে অফিসিয়ালি কোন ডকুমেন্টস প্রদান করেনা। এবং আমি অন্য কোথাও চাকরি করতে চাইলে আমাকে ছাড় পত্র দেয় না। আমি মানবেতর জীবন যাপন করতে থাকিএবং বেকার হয়ে পড়ি । পরে ২৭/৯/ ২০১৫ তারিখে আমাকে অফিসে প্রবেশ করতে দেয় না এবং অফিসের লিফটে উঠতে দেয় না। তখন আমি উপায়ান্ত না পেয়ে ঢাকার মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করি।

অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি কারমো ফোম এন্ড এ্যডহেসিড ইন্ডাস্ট্রিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মফিজুর রহমান বাবুল বাদি হয়ে ২০১৬ সালে বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের আদালতে আমার বিরুদ্ধে উক্ত জিডিকৃত ব্লাইং চেকে ৩৯ লক্ষ ৭০ হাজার টাকার অংক বসিয়ে সে একটি জালিয়াতি মিথ্যা বানোয়াট মামলা করে।
আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কাছ থেকে যে চেক জোরপূর্বক নিয়েছিল এবং আমি যে ওই চেকের জিডি করে রেখেছিলাম ও চেকেই ইচ্ছামতো ৩৯ লক্ষ ৭০ হাজার লিখে আমার বিরুদ্ধে একটা মিথ্যা জালিয়াতি চেকের মামলা দিয়ে হয়রানি করছে। আমি বিষয়টি আদালতে আইনি লড়াইয়ে আছি এবং আমার কাছ থেকে জোরপূর্বক নেওয়া ব্লাইংচেকের জিডি করেছিলাম সেই জিডির কপি সহ কাগজপত্র কোর্টে জমা দিয়ে জামিনে আছি।
তখন থেকে মানসিকভাবে ক্ষতবিক্ষত অবস্থায় আছি এবং এখন পর্যন্ত বেকারত্বের জীবন যাপন করছি। আমি ঈশ্বরদীর সন্তান আপনাদের কারো ভাই কারো ভাতিজা কারো ভাগিনা তাই আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ আমার এই সঠিক সত্য বিষয়টা আপনারা আপনাদের স্ব স্ব স্বনামধন্য পত্রিকায় লিখনির মাধ্যমে তুলে ধরে আমাকে সহযোগিতা করবেন।
0 Comments