Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বিকাশে টাকা আদায়, গ্রেপ্তার ২

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদীতে ডিবি পুলিশের পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী থানার লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া এলাকার এমপি মোড়ে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন মো. জনি ইসলাম (২২), পিতা টোকন প্রামানিক, ও মো. মেহেদী (২৫), পিতা সান্টু মন্ডল। জনির বাড়ি লক্ষীকুন্ডা এলাকায় এবং মেহেদীর বাড়ি চর সাহাপুরে—উভয়েই ঈশ্বরদী থানাধীন। ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এস আই) আতাউল ইসলাম জানান ওই সময়ে তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক ব্যক্তি সুজন (৩৫)—যার পূর্ণ পরিচয় এখনো জানা যায়নি—তার কাছ থেকে বিকাশে ১৫ হাজার টাকা আদায় করেন। ঘটনার পরপরই ঈশ্বরদী থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে। বর্তমানে তারা থানা হেফাজতে আছেন।
ঈশ্বরদী থানার ইসলাম (তদন্ত) মনিরুল ইসলাম জানান, “আটক ব্যক্তিরা প্রতারণার মাধ্যমে টাকা নিয়েছে বলে আমরা প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Post a Comment

0 Comments