Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

কর্মক্ষেত্রে যোগদানের দুইদিনের মাথায় ঈশ্বরদীতে প্রকৌশলীর আত্মহত্যা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে জিএমডি আওতাধীন ২৩০ কেভি গ্রীড উপকেন্দ্রের বিশ্রামাগার থেকে শামীম হোসেন (২৫) নামে এক উপ-সহকারী প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ শে এপ্রিল) সকালে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের জয়নগর শাখার বিশ্রামাগারের দোতলা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত প্রকৌশলী শামীম চুয়াডাঙ্গা সদর থানার শৈলগাড়ী এলাকার মসলেম উদ্দীনের ছেলে। জয়নগর পিজিসিবির বিশ্রামাগারের দায়িত্বরত তত্ত্বাবধায়ক (বাবুর্চি) হাফিজুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় আজ সকালে রান্নার কাজে এসে বিশ্রামাগারের দোতলায় শামীম হোসেনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।
জিএমডি ঈশ্বরদী শাখার প্রশাসনিক সহকারী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, নিহত প্রকৌশলী শামীম হোসেন পাওয়ার গ্রীডের ঢাকাস্থ (পিএনডি) নিরাপত্তা অনুশাখা থেকে গত ২১ এপ্রিল ঈশ্বরদী জিএমডি শাখায় যোগাদান করেছেন। সঠিক কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা কেউ জানে না। নিহত শামীমের বাবা মসলেম উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মানসিক দুশ্চিন্তাগ্রস্থ হয়ে সে আত্মহত্যা করেছে। এর আগে বগুড়ায় বিভাগীয় ৭০ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকালে একাধিকবার চাকরী থেকে পদত্যাগ করতে চেয়েছিল সে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Post a Comment

0 Comments