Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক কমিটির অনুমোদন

বিশেষ প্রতিনিধিঃ ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। আহবায়ক কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী-আটঘরিয়ার গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা,৯০'র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের মহানায়ক ও পাবনা জেলা বিএনপির সুযোগ্য আহবায়ক জনাব হাবিবুর রহমান হাবিব।
এসময় কেন্দ্রীয় কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট ফারহানা আক্তার লুবনা, ঈশ্বরদী উপজেলা কৃষক দলের আহবায়ক জনাব পাঞ্জু রহমান সরদার এবং সদস্য সচিব মইনুল ইসলাম সরদারসহ কৃষকদলের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন। সকলের সম্মতিক্রমে মক্কেল মৃধাকে আহবায়ক এবং মোঃ হাফিজুল ইসলাম সরদাকে সদস্য সচিব করে সাহাপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি অনুমোদন দিয়েছেন ঈশ্বরদী উপজেলা কৃষকদল।

Post a Comment

0 Comments