Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে ব্যবসায়ির গলাকাটা লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদীতে রেললাইনের ওপর থেকে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উমিরপুর রেললাইনের ওপর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাদশা (৫০) পাকশী ইউনিয়নের ইপিজেড মোড় এলাকার দেলোয়ার হোসেন প্রামানিকের ছেলে। তিনি পাকশী ইপিজেড রোডের মিঠুন স্টোরের মালিক ছিলেন ।
নিহতের ছেলে মিঠুন জানান, তার বাবাকে ইপিজেড মোড় মুদি দোকান থেকে কে বা কারা ডেকে নেয়। একপর্যায়ে রাত সাড়ে ৮টার সময় তার বাবা বাড়িতে মোবাইলে জানায়, তাকে চোখ বাধা অবস্থায় কে বা কারা অটোতে কোথায় যেন নিয়ে যাচ্ছে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ভাবে ঈশ্বরদী থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করি। থানা থেকে আসার পথে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করি। একপর্যায়ে একজন বলে রেললাইনের পাশে একটি মোবাইলে রিং এর আলো জ্বলছে, সেখানে গিয়ে দেখতে পাই আমার বাবার গলাকাটা লাশ। তিনি আরও জানান, হয়ত দুর্বৃত্তরা আমার বাবাকে অপহরণের পর হত্যা করে রেললাইনের ওপর ফেলে রেখে যায়। বাবা মুদি দোকানের পাশাপাশি জমি কেনাবেচা করত নিয়মিত। ঈশ্বরদী জিআরপি থানার ওসি জিয়াউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Post a Comment

0 Comments