Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদী পৌর এলাকায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। রোববার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত টানা কয়েক ঘণ্টা তিনি পৌর এলাকার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
সকালে তিনি শহরের আলহাজ্ব টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয় থেকে পরিদর্শন শুরু করেন। এরপর একে একে ঈশ্বরদী পৌর জুনিয়র হাই স্কুল, মধ্য অরণকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেন, আরএআরএস হাই স্কুল, সাউথ সর
কারি প্রাথমিক বিদ্যালয় ও মুনলিট হাই স্কুল পরিদর্শন করেন। শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ‘শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা দরকার। শিক্ষার পরিবেশ উন্নয়নে আমরা সব সময় কাজ করে যাব।’
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন ঈশ্বরদী পৌর জামায়াতের আমির ও নারিচা মশুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা গোলাম আজম খান, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আল-আমিন, প্রচার ও মিডিয়া সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম, পৌর ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আক্তারুজ্জামান বাবুল, ঈশ্বরদী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মতিয়ার রহমান তারেক, সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবু তালেব শেখ, এবং ঈশ্বরদী মহিলা কলেজের প্রভাষক মো. রিপন আলী।
স্থানীয় শিক্ষকমহল ও অভিভাবকরা অধ্যাপক আবু তালেব মন্ডলের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, নিয়মিত এমন পরিদর্শন শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Post a Comment

0 Comments