ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৭টি বাড়ির ১৪টি বসতঘর পুড়ে ভস্মিভূত ও এক গৃহবধুর মৃত্যুর ঘটনায় ওই বাড়ি পরিদর্শনে যান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ৯০'র গণআন্দোলনের মহানায়ক ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
তিনি আগুনে পুড়ে নিহত গৃহবধূ আদিলা বেগম (৪০)সহ ১৭টি ছাগল ও অর্ধশত হাঁস মুরগি দ্বগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে ৭টি পরিবারের অন্তত ১৪ টি বাড়িসহ নগদ দুই লক্ষ টাকা ভস্মিভুত হওয়াতে দুঃখ প্রকাশ করে সমবেদনা জানান।
নিহত গৃহবধু ওই এলাকার মো. জিয়ারুল কাজীর স্ত্রী ও চার সন্তানের জননী ছিলেন। তিনি ঘ
রের মধ্যে থাকা তার ছোট ছেলে আটকিয়ে থাকার সন্দেহে ও ঘরে থাকা নগদ টাকা বের করতে গিয়ে আটকিয়ে পড়েন। এতে তিনি অগ্নিদ্বগ্ধ হয়ে ঘরের মধ্যেই মারা যান। একই সঙ্গে তাদের ১৩টি ছাগলও অগ্নিদ্বগ্ধ হয়ে মারা যায়। অপর প্রতিবেশি মহাবুল ইসলামের ৫ টি ছাগলও অগ্নিদ্বগ্ধ হয়ে মারা যায় এবং ১৪টি ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
পরিদর্শনকালে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ভস্মিভুত হওয়া ক্ষতিগ্রস্থ আব্দুর রহমান কাজী ও তার দুই ছেলে আব্দুর রকির কাজী এবং রতন আলী কাজী, প্রতিবেশি মাহবুব কাজী এবং মহাবুল ইসলাম আর্থিক সহয়তা প্রদান করেন হাবিবুর রহমান হাবিব।
0 Comments