Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

মানবিক সুবিচারের জন্য কোরআনের আইন দরকার ইফতার মাহফিলে অধ্যাপক আবু তালেব মন্ডল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে ঈশ্বরদীর বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে শহরের ‘কাশমেরী ফুড গার্ডেন’ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আইবিডাব্লিউএফ আয়োজিত ইফতার মাহফিল উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার পাবনা জেলার প্রধান উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইবিডাব্লিউএফ পাবনা শাখার উপদেষ্টা সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, আইবিডাব্লিউএফ পাবনা জেলা শাখার সভাপতি মো. আব্দুর রহমান, ঈশ্বরদী উপজেলার প্রধান উপদেষ্টা ড. নুরুজ্জামান প্রামাণিক, উপদেষ্টা মো. সাইদুল ইসলাম।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আইবিডাব্লিউএফ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মো. জামিলুর রহমান সবুজ এবং সার্বিক তত্বাবধানে ছিলেন সেক্রেটারী মো. বাবু বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, মানুষ যাতে সুবিচার পায়, ন্যায়, মানবিক বিচার পায়, মানুষ যাতে অন্যায় কাজ করতে না পারে সেজন্য কোরআনের আইনের ব্যবস্থা করা। তিনি বলেন, জমিনে যে যাই করুক, কেউ না দেখলেও আল্লাহ দেখেন। কাজেই ধনী-গরিবের যাই থাকুক না কেন সেটা যেন সৎপথের অর্জিত হয়। যাকাত দেওয়ার প্রসঙ্গ এনে অধ্যাপক তালেব মন্ডল বলেন, লোক দেখানো যাকাত না দিয়ে প্রতিবছর অন্তত একজনকে এমনভাবে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করুন, যাতে পরের বছরে তাকে যাকাত নিতে না হয়। অনুষ্ঠানে পাবনা জেলার সেক্রেটারি নূরে আলম উজ্জ্বল, ইসলামী ব্যাংকের ঈশ্বরদী শাখা ব্যবস্থাপক রওশন কবির কিরণ, আরআরপি গ্রুপের পরিচালক মো. রফিকুল আলম রফিকসহ দুই শতাধিক শিল্পপতি ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

Post a Comment

0 Comments