Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে কৃষকের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

ঈশ্বরদী পাবনা প্রতিনিধিঃ ঈশ্বরদীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে শফের প্রামানিক নামে এক কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই কৃষকের। আজ শনিবার উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর মাদ্রাসাপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘট। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম।
ক্ষতিগ্রস্থ ওই কৃষকের ছেলে মোঃ আশরাফুল ইসলাম জানান, হটাৎ করে বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে হালকা আগুনের ফুলকি দেখে বিদ্যুৎ এর সংযোগ লাইন বন্ধ করে দেওয়া হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় আশেপাশের লোকজন আগুন নেভাতে এগিয়ে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে বাড়ির ৫টি বসতঘরের সব কিছু ও একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু বাড়ির কোন কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। সব কিছু পুড়ে গেছে। শর্ট সার্কিটের কারনে এই আগুনের সূত্রপাত হয়েছে।

Post a Comment

0 Comments