Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে ‘উচ্চ শিক্ষা বৃত্তি’ অনুদান প্রদান

বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে উচ্চ শিক্ষাবৃত্তি অনুদান প্রদান করা হয়েছে। ২৭ মার্চ বৃহস্পতিবার ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এই উচ্চ শিক্ষা বৃত্তি’ অনুদান প্রদান করা হয়।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের শিক্ষার্থী শামান্তানা সুলতানা প্রিথা, ঈশ্বরদী মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোছা: সাদিয়া সুলতানা সুইটি, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ নাহিদ হাসান দ্বিপকে এই উচ্চ শিক্ষা বৃত্তি’ তুলে দেন।
এসময় ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, উপ-পরিচালক বি. এম ফাহিম রহমান, প্রধান হিসাব রক্ষক কামাল পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের মেধা ধরে রাখলে স্নাতকোত্তর ও গবেষণা পর্যন্ত এই বৃত্তি পাবে। এসময় তিনি শিক্ষার্থীদের মেধাবী হয়ে গড়ে ওঠার আহবান জানান।
উল্লেখ্য, নিউ এরা ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষিত জাতি গঠনে সরকারকে সহায়তা করতে সমাজের সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ও স্বাবলম্বী হতে সহায়তা করে আসছে। এ পর্যন্ত প্রায় ২শতাধিক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। উচ্চ শিক্ষা চলাকালীন সময়ে তাদেরকে প্রতিবছর ৩৬ হাজার টাকা শিক্ষা বৃত্তি’ দেওয়া হবে।

Post a Comment

0 Comments