Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

রুপপুর প্রকল্প এলাকা থেকে গলায় ওড়না পেঁচানো অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদীর রুপপুর প্রকল্প এলাকা থেকে ২৫ থেকে ২৬ বছরের অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(১৭ মার্চ) দুপুরে পাকশি রেলওয়ে স্টেশনের শেষ মাথায় প্রকল্পের ভরাটকৃত মাটির স্তুপ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত উদ্ধারকৃত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২ টার দিকে রুপপুর প্রকল্প এলাকার কয়েকজন স্থানীয় লোকজন নিজেদের কাজের উদ্দেশ্যে বের হলে প্রকল্পের ভরাটকৃত মাটির স্তুপের উপর লম্বা কালো চুলের মত কিছু একটা দেখেন। পরে সামনে এগিয়ে গেলে কালো সালোয়ার কামিজ পরিধান ও গলায় ওড়না পেঁচানো একটি নারীর অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। আস্তে আস্তে আরও মানুষ জড়ো হলে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যান।
মরদেহ উদ্ধার হলেও নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছরের মত হবে। গলায় ওড়না পেঁচানো দেখে মনে হচ্ছে শ্বাসরোধে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে। ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের পর আসলে কি হয়েছে তার প্রকৃত রহস্যটা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহিদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে। চেষ্টা করা হচ্ছে তার পরিচয় শনাক্তের জন্য। আর ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জেনে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

Post a Comment

0 Comments