বিশেষ প্রতিনিধিঃ সৃজনে-মননে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে
সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কাজ করে চলেছে সমকাল সুহৃদ সমাবেশ সুহৃদদের ভালো কাজের মূল্যায়ন ও অনুপ্রেরণা
জোগাতে ২০২৩-২৪ সালে পরিচালিক কার্যক্রমের ওপর ভিত্তি
করে জেলা, উপজেলা ও শিাপ্রতিষ্ঠানের চার ইউনিটকে ‘সেরা সুহৃদ’ঘোষণা এবং পুরস্কৃত করা হয়েছে।উপজেলা ক্যটাগরিতে
দেশের সেরা সুহৃদ সংগঠন হিসেবে পুরষ্কার পেয়েছে সমকাল
সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিট।
নির্বাচিত সুহৃদ ইউনিট হলো- সেরা জেলা-পটুয়াখালী ও রাজবাড়ী (যুগ্মভাবে), উপজেলা-পাবনার ঈশ্বরদী এবং শিক্ষা প্রতিষ্ঠান; ঢাকার অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়। গত বৃহস্পতিবার (২০ মার্চ) বিজয়ী চার ইউনিটের প্রত্যেককে প্রধান অতিথি হিসেবে সম্মাননা স্মারক, সম্মানী ও উপহার
তুলে দেন সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। এসময় সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, ব্যবস্থাপনা সম্পাদক শরীফুল ইসলাম, অতিরিক্ত বার্তা সম্পাদক
রফিকুল ইসলাম রঞ্জু, ডেপুটি চিফ রিপোর্টার শাহাদাত হোসেন পরশ, মফস্বল সম্পাদক মনিরুল ইসলাম, সহকারী সম্পাদক হাসান জাকির প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন।

গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার তেজগাঁওয়ে সমকালের
প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন সুহৃদ
সমাবেশের বিভাগীয় সম্পাদক আসাদুজ্জামান। বিজয়ীদের মধ্য প্রতিক্রিয়া ব্যক্ত করেন পটুয়াখালী সুহৃদের
যুগ্ম আহ্বায়ক হামিদা আক্তার রিমি, রাজবাড়ী সুহৃদের
সাধারণ সম্পাদক রবিউল রবি, ঈশ্বরদী ইউনিটের উপদেষ্টা
ডা. সাহেদ ইমরান, কার্যকরি সভাপতি আব্দুল আলিম বিশ্বাস মিঠু এবং এডাস্ট সুহৃদের উপদেষ্টা শারমিন আকতার। এসময় সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, উপদেষ্টা মনিরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম
মাসুদ, সাংগঠনিক সম্পাদক দূর্জয় ইসলাম লিমন, সাহিত্য ও পাঠচক্র সম্পাদক ফিরোজ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান চৌধুরী, নির্বাহী সদস্য খায়রুল ইসলাম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ
আলী বলেন, নতুন সময়ে নতুন করে ভাবতে হবে। নতুন
সংকট থেকে উত্তরণের পথ বের করতে হবে। তরুণরাই আগামী দিনের পথ নির্মাণ করবে। সমাজের চ্যালেঞ্জগুলো মোকাবিলার পথ খুঁজতে হবে। তরুণদের এমন কাজে সম্পৃক্ত করার পেছনে আমাদের
উদ্দেশ্য, তারা সমাজের জন্য ভালো কাজ করবে এবং
নতুনদের সেই পথে নিয়ে আসবে। আবু সাঈদ খান বলেন, সংগঠন হলো তারুণ্যের মিলনমেলা। এখান থেকে নেওয়ার আছে, তেমনি দেওয়ার আছে। সংগঠনের মাধ্যমে ভালো কবি, লেখক ও সংগঠক তৈরি হতে পারে। দেশ ও মানুষের সমৃদ্ধির জন্য সংগঠন চর্চার জরুরি।
অনুষ্ঠানে বিজয়ীদের পাশাপাশি ঢাকা কেন্দ্রীয় কমিটি, ঢাকা
বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল
বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড ইউনিভার্সিটি, পুরান ঢাকা, টঙ্গী,
মিরপুর, মহাখালী, তিতুমীর কলেজসহ ঢাকার সুহৃদরা
উপস্থিত ছিলেন।
২০২৪ সালের ১১ ডিসেম্বর সুহৃদ বার্ষিক কর্মপরিকল্পনা সভায় ২০২৩-২৪ সালের কার্যক্রমের ওপর ভিত্তি করে সেরা সুহৃদ
ইউনিট নির্বাচন ও পুরস্কৃত করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে
প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে সেরা সুহৃদ নির্বাচন’উপকমিটি
করা হয়।কমিটির বিবেচনায় চার ইউনিটকে সেরা সুহৃদ
নির্বাচিত করা হয়েছে।
0 Comments