Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

সাংবাদিকরা সমাজের সকল অসংগতি তুলেধরে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করবেন........... হাবিবুর রহমান হাবিব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ সকল প্রকার ভয়ভীতি উপেক্ষা করে সমাজের সকল অসংগতি তুলেধরে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করবেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ৯০'র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের মহানায়ক ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে সাপ্তাহিক জনদৃষ্টির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান হাবিব বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করলে বাংলাদেশের সাংবাদিকরা তাদের পূর্ণ স্বাধীনতা পাবেন। তাদেরকে সকল প্রকার বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে। কেননা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাসী।
ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক ও জনদৃষ্টি পত্রিকার প্রধান সম্পাদক হাসানুজ্জামানের সভাপতিত্বে এবং সাপ্তাহিক জন দৃষ্টির সম্পাদক ও প্রকাশক জাহাঙ্গীর ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, সিনিয়র সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন। কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক শহিদুল্লাহর খান।

Post a Comment

0 Comments