Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ফারজানা শারমিন পুতুল নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনোনীত

সাবেক ক্রিড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল সাহেবের আদরের সুযোগ্য কন্যা সন্তান অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল লালপুর বিএনপির আগামীর অভিভাবক। তিনি নাটোর জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহবায়ক মনোনীত হওয়ার পর থেকে লালপুরে আনন্দের বন্যা বইছে বিএনপি নেতাকর্মী মাঝে। দীর্ঘদিন পর লালপুর বিএনপি ও সাধারণ জনগণ নতুন করে তাদের অভিভাবক পেয়েছেন। পুতুলের পরিচ্ছন্ন রাজনীতি লালপুর বিএনপিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
লালপুর বিএনপির নেতাকর্মীদের এখন বড় চ্যালেঞ্জ অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলকে সঠিক দিকনির্দেশনা দিয়ে সামনের দিকে এগিয়ে দেওয়ার। তাহলে তিনি দলীয় কর্মকাণ্ডে অংশ নিয়ে দলের ভাবমূর্তি রক্ষায় সঠিক ভাবে কাজ করতে পারবেন। এতে লালপুর বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে তিনি আজীবন কাজ করে যাবেন। বিএনপিতে একটি স্লোগান আছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তাই ব্যক্তি পূজারী না হয়ে দলের স্বার্থে সকল বিএনপি নেতাকর্মী এক হয়ে দলকে এগিয়ে নিতে হবে। আগামী নির্বাচনে দল নির্বাচিত হয়ে সংসদে গিয়ে সরকার গঠন করতে পারে। সে বিষয়ে ব্যক্তি স্বার্থের দিকে না তাকিয়ে দলের জন্য কাজ করতে হবে। দল ক্ষমতায় গেলেই নেতাকর্মীদের মঙ্গল। সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল সাহেবের পথেই রাজনীতিতে এগুবেন অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। এটা হয়তো ইতোমধ্যে লালপুরবাসি বুঝে গেছেন। পুতুল আগে থেকেই লালপুর বিএনপির প্রোগ্রামে অংশ নিতে ঢাকা থেকে ছুটে আসতেন। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ন আহবায়কের দায়িত্ব পাওয়ার পর রাজনীতিতে আরও বেশি সক্রিয় হয়ে দলীয় কর্মকাণ্ডে অংশ নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন। এই ধারাবাহিকতা অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলকে বজায় রাখতে হবে। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান ও বিএনপির মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংশ্লিষ্ট সকল নেত্রীবৃন্দকে ফারজানা শারমিন পুতুল ম্যাডামকে এতো বড় গুরু দায়িত্ব প্রদান করার জন্য ধন্যবাদ। লালপুর বিএনপির সকল নেতা কর্মীকে শুভেচ্ছা সেলিম আহমেদ সাংগঠনিক সম্পাদক ঈশ্বরদী প্রেসক্লাব।

Post a Comment

0 Comments