ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। দুস্থ্য, অসহায় ও শীতার্তদের মাঝে ঈশ্বরদী পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে শহরের আলহাজ্ব মোড় দারুস সালাম ট্রাস্ট ভবনে এ কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে এ কম্বল বিতরণ করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, পাবনা জেলা আমির ও ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
ঈশ্বরদী পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম খান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মারুফ মো.আহসানউজ্জানান, আইন ও মানবসম্পদ বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাহফুজুর রহমান, পৌর সেক্রেটারি মাওলানা আল আমিন, ৬ নং ওয়ার্ড সভাপতি ইয়াছির আরাফাত সুজন প্রমুখ।
জামায়াতে পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল পেয়ে এসময় দুস্থ্য অসহায় শীতার্ত অনেক মানুষ আবেগ আপ্লূত হয়ে পড়েন এবং তাদের চোখে পানি চলে আসে। তারা জামায়াতের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।
0 Comments