Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

মানিকনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। মানিকনগর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠানের আজ রোববার ২৩ ফেব্রুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা উপদেষ্টা, ৯০'র বিরোধী গণআন্দোলনের মহানায়ক ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, সলিমপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিয়ার রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডক্টর অধ্যাপক নুরুজ্জামান প্রামানিক, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, বিএনপি নেতা ও সদ্য কারামুক্ত হাফিজুর রহমান মুকুলসহ বিএনপি ও জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কেউই নিরাপদ ছিলনা। ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, আইনজীবী, ডাক্তার এবং রাজনীতিবিদরা হয়রানির স্বীকার হয়েছে সবচেয়ে বেশি। মিথ্যা মামলা দিয়ে এদেশের মানুষকে কারাগারে বন্দি করে রেখেছে। সে সময় গোটা দেশটাই এটা কারাগারে পরিণত হয়েছিল। শিক্ষার মানকে তারা নষ্ট করেছিল। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভালো মানের শিক্ষক নিয়োগ না দিয়ে অর্থ নিয়ে শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আগামীতে এদেশের আপামর জনগণের ভোট নিয়ে বিএনপি সরকার গঠন করে ভালো মানের শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার মানকে আরও একধাপ এগিয়ে নিবে। তিনি আরও বলেন, খেলাধুলা শিক্ষার একটা অংশ। খেলাধুলা করলে মন এবং শরীর দুটোই ভালো থাকে। পড়াশোনার পাশাপাশি সময় পেলেই তোমরা খেলাধুলায় মেতে উঠবে। আজকে যারা খেলাধুলায় অংশ নিয়ে বিজয়ী হতে পারোনি তোমাদের মন খারাপ করার কিছু নেই। আগামীতে তোমরা ভালোভাবে খেলাধুলা করে বিজয় ছিনিয়ে আনবে।

Post a Comment

0 Comments