ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারীতে অবস্থিত ভাষা শহীদ বিদ্যানিকেতন ও চরমিরকামারী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে সকাল ৯ টায় জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহব্বায়ক ও ৯০'র গণ আন্দোলনের মহানায়ক হাবিবুর রহমান হাবিব।
ভাষা শহীদ বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদ হাসান লিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, উপজেলা জামায়াতের আমির ডক্টর অধ্যাপক নুরুজ্জামান প্রামানিক, উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ শাহিনা আক্তার, ভাষা শহীদ বিদ্যানিকেতনের সাবেক সভাপতি শহিদুল ইসলাম চেনু সরদার ও ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন।

প্রধান অতিথি বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েরাও একধাপ এগিয়ে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রেল ইঞ্জিন ও বিমান চালাচ্ছে আমাদের দেশের মেয়েরা। ভাষা শহীদ বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে স্কুল, কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করবেন। ক্রীড়া হচ্ছে পড়াশোনার একটি বড় অংশ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজকে যারা পুরস্কৃত হওনি তোমরা মন খারাপ করবে না। আগামীতে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে খেলায় অংশ নিয়ে বিজয় সিনিয়ে আনবে। আমি তোমাদের সার্বিক সফলতা এবং মঙ্গল কামনা করছি। একই সাথে এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করে যাবো।
0 Comments