Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীর আওতাপাড়া বাজারে জামায়াত নেতা তালেব মণ্ডলের গণসংযোগ

ঈশ্বরদী পাবনা প্রতিনিধি।। ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের বৃহৎ হাট আওতাপাড়া বাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, পাবনা জেলা আমির ও ঈশ্বরদী- আটঘরিয়া (পাবনা-৪) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল এক গণসংযোগ চালিয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে তিনি এ গণসংযোগ করেন। এসময় তিনি আওতাপাড়া বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশলাদি ও শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। আওতাপাড়া বাজারের ব্যবসায়ীরা এসময় জামায়াত নেতা অধ্যাপক আবু তালেব মণ্ডলকেও শুভেচ্ছা জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা তৈয়ব আলী মন্ডল, উপজেলা আইন সম্পাদক হাফিজুর রহমান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাহফুজুর রহমান, সাহাপুর ইউনিয়ন আমির মাওলান খোন্দকার সানাউল্লাহ, সেক্রেটারি মো. মাসুম বিল্লাহ, ইউপি সদস্য ফরিদ আহমেদ, আবুল হাশেম, জামায়াত নেতা মাহমুদ হোসেন শাজাহান সহ বিভিন্ন ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি, ইউনিট সভাপতি- সেক্রেটারিসহ জামায়াতের দুই শতাধিক নেতাকর্মী।

Post a Comment

0 Comments