Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

আমার দল ক্ষমতায় গেলে ঈশ্বরদী মহিলা ডিগ্রী কলেজকে জাতীয়করণ করা হবে.......হাবিবুর রহমান হাবিব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষকদের সাথে আজ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ৯০'র স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের মহানায়ক, ঈশ্বরদী মহিলা ডিগ্রী কলেজের পরিচালনা কমিটির সভাপতি জননেতা হাবিবুর রহমান হাবিব।
মতবিনিময় সভায় হাবিবুর রহমান হাবিব বলেন, আমার দল ক্ষমতায় গেলে ঈশ্বরদী মহিলা ডিগ্রী কলেজকে জাতীয়করণ করা হবে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলে দেশ ধ্বংস হয়ে যাবে। শিক্ষার মান উন্নয়নের জন্য আপনাদের দাবি সরকার পূরণ করবে। এই কলেজের সাবিক উন্নয়নে কাজ করে যাবো। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মানের পাশাপাশি কলেজে নতুন শিক্ষার্থী ভর্তি করানোর জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। স্বৈরাচার এরশাদ পতনের পর বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসেন। তখন তিনি শিক্ষকদের ২৫ ভাগ বোনাস দিয়েছিলেন। আওয়ামী লীগ সে সময় সংসদে বসে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দীর্ঘ ১৫ বছরে ও এক ভাগ বোনাস বারায়নি। তারা খালেদা জিয়ার দেওয়া ২৫ ভাগ বনসাই রেখেছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিলেন। তারপর থেকে এদেশে গণতন্ত্র বলে কিছুই ছিল না। এই কলেজের শিক্ষার মান অনেকাংশে ভালো। আগামী দিনে কলেজে শিক্ষার মান আরও বেশি ভালো করার জন্য সকল শিক্ষককে একযোগে কাজ করতে হবে।
ঈশ্বরদী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,উপাধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, আমজাদ হোসেন, খায়রুল কবির লিটন,শাহনাজ পারভীন, আবদুর রশিদ, আনছারুল ইসলাম, জহুরুল ইসলাম, মতিয়ার রহমান, দেলোয়ার হোসেন চৌধুরী, রিপন আলী ও আফরোজ মাহফুজ বাপ্পী।

Post a Comment

0 Comments